ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে : শেখ হাসিনা

637

ঢাকা সংবাদদাতা: প্রতিটি মানুষের ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার। জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে, গণভবনে ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের উদ্ধোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এছাড়া জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত জোট দেশের মানুষকে খাম্বা দিয়েছে, বিদ্যুৎ দেয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে।

তিনি আরো বলেন, ১৬শ থেকে শুরু করে এখন ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে সরকার। প্রতিটি এলাকা অন্ধকার মুক্ত করতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানা শেখ হাসিনা। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন বহুমুখীকরনে পদক্ষেপ নিয়েছে সরকার। এছাড়া দেশে পরমানু বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, ১৫টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।