বালাগঞ্জ উপজেলাকে সিলেট ২ আসনের সাথে বহাল রাখার দাবীতে লন্ডনে হাইকমিশনে স্মারক লিপি প্রদান

706

ওয়ানবাংলানিউজ: সিলেট ২ আসনের নির্বাচনী এলাকা থেকে বালাগঞ্জ উপজেলাকে সিলেট ৩ আসনের সাথে সম্পৃক্ত করায় এর প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বালাগঞ্জ উপজেলার কমিউনিটি নেতৃবৃন্দ। এরই প্রেক্ষিতে বালাগঞ্জ উপজেলাকে বালাগঞ্জ উপজেলাকে সিলেট ২ আসনের সাথে বহাল রাখার দাবীতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে স্মারক লিপি প্রদান করেছেন প্রবাসীরা। গত ২৮ মার্চ বুধবার প্রবীন কমিউনিটি নেতা আব্দুল গফুর খালিছাদার ও হাজী মো: আপ্তাব আলীর নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে নির্বাচন কমিশন বারবার লিখা স্মারক লিপিতে বলা হয়, ঐতিহাসিকভাবে স্বীকৃত বালাগঞ্জ ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলাকে নিয়ে সিলেট-২ নির্বাচনী আসন, যা বিগত নির্বাচনে অজানা কারনে বালাগঞ্জ উপজেলা থেকে ৩টি ইউনিয়ন সিলেট-৩ আসনের সাথে সম্পৃক্ত করা হয়। ইদানিং আরো ৩টি ইউনিয়নকে সিলেট-৩ আসনের সঙ্গে জুড়ে দেওয়ার ফলে পুরো বালাগঞ্জ উপজেলা সিলেট-৩ আসনের নির্বাচনী এলাকা হিসেবে ঘোষিত করা হয়। এনিয়ে বালাগঞ্জ উপজেলার জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্মারকলিপিতে বলা হয় বালাগঞ্জ ও ওসমানীনগরের জনসাধারণের দীর্ঘদিন ধরে একই বন্ধনে আবদ্ধ ও অভিন্ন পথচলার সহযোগী। যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ শিক্ষা ট্রাস্ট এবং বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ সমিতি আজো যৌভাবেই পরিচালিত হচ্ছে। বাংলাদেশের উন্নয়নে এ ট্রাস্ট বিলতের মাটিতে বৃহত্তম ও পথ প্রদর্শক বৃত্তি প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সর্বজন স্বীকৃত।
যুক্তরাজ্যের মাটিতে প্রবাসীদের পথপ্রদর্শক, সর্বভারতীয় নেতা আইএলও এর সহ সভাপতি আফতাব আলী, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সিএনসি জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানীর স্মৃতি বিজরিত দেশ বিদেশে খ্যাত শীতল পাটির ঐতিহ্যসমৃদ্ধ বালাগঞ্জ ওসমানীনগর সিলেট জেলার এক গুরুত্বপূর্ণ স্থান।
বালাগঞ্জ উপজেলা ও ওসমানীনগরের মানুষের দীর্ঘদিনের সামাজিক, অর্থনেতিক ও রাজনৈতিক পথচলাকে গুরুত্ব বিবেচনা করে বালাগঞ্জ উপজেলাকে সিলেট ২ আসনের সাথে পুনরায় সংযুক্ত করার আহবান জানানো হয়।