৩ বছর পর জনসম্মুখে লুতফুর: জন বিগসের ব্যর্থতা তুলে ধরে জ্বালাময়ী বক্তব্য

3022

ওয়ানবাংলানিউজ: তিন বছর পর জন সম্মুখে বক্তব্য দিলেন লন্ডনে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এর সাবেক মেয়র লুতফুর রহমান। বুধবার পূর্ব লন্ডনের রিজেন্ট লেইক হলে কয়েক শতাদিক বাসিন্দাদের সামনে কয়েক মিনিটের বক্তব্য রাখেন লুতফুর রহমান। তার বক্তব্যের সময় হলে ছিল যেমন পিনমতন নিরবতা। তেমনি বক্তব্যের প্রতিটি পয়েন্টে পয়েন্টে ছিল বিপুল করতালি।
তিনি নবগঠিত এস্পায়ার পার্টির মেয়র প্রার্থী কাউন্সিলার ওহিদ আহমদের নির্বাচনী সভায় এ বক্তব্য দেন। এসময় তিনি তার সময়ে জনস্বার্থে গৃহিত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং পরবর্তীতে লেবার পার্টির বর্তমান মেয়র জন বিগস কর্তৃক সেই সুবিধাগুলি বাদ দেয়া এবং তার ব্যর্থতা তুলে ধরে জ্বালাময়ী বক্তব্য রাখেন।
সাবেক মেয়র লুতফুর রহমান বলেন, বর্তমান মেয়র গত তিন বছরে শিক্ষা ক্ষেত্রে কিছুই করেননি। তিনি বলেন, তার সময়ে শিশু শিক্ষার্থীদের জন্য ফ্রি স্কুল মিল চালু করেন, শিক্ষার্থীদের এডুকেশন মেইনটেন্যান্স এলাউন্স, ইউভার্সিটি বুর্সারীজ দিয়েছিলেন। কিন্তু জন বিগস ক্ষমতা এসেছে শিক্ষার্থীদের জন্য অগ্রাধিকার দেয়া ফ্রি স্কুল মিল বন্ধ , এডুকেশন মেইনটেন্যান্স এলাউন্স ও ইউভার্সিটি বুর্সারীজ কাট করেছেন। জন বিগসের ইয়ুথ সার্ভিস কাটের সমালোচনা করে লুতফুর রহমান বলেন,, ৬০টি ইয়ুথ সেন্টারের জায়গায় বর্তমানে মাত্র ৮টি চালু রয়েছে। এর জন্য মেয়রের লজ্জাা পাওয়া উচিত। তিনি বলেন, একারনে টাওয়ার হ্যামলেটসে স্ট্রিট ক্রাইম বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, আমরা চাইনা যুবকরা অপরাধী হোক, তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াক। তিনি বলেন, জন বিগস ক্ষতায় আসার পরপরই ৪৮ জন পুলিশ অফিসারকে কাট করে আবার ৬জনকে ফিরিয়ে এনেছেন, আর এ কারনেই রাস্তায় মারামারি হচ্ছে, গ্যাং ফাইট বেড়েছে, নাইফ ক্রাইম বেড়েছে।
তিনি বলেন, এস্পায়ার পার্টি টাওয়ার হ্যামলেটসের ক্ষমতায় আসলো আবারো জনকল্যানের স্বার্থে সকল সুবিধা ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, তার সময়ে ৫৫৯০টি নতুন ঘর বারার বাসিন্দারা পেয়েছিলেন। আর বর্তমান মেয়র দিয়েছেন মাত্র ৭৭টি ঘর। তিনি বলেন, আমরা ৬ বছরের জন্য কাউন্সিল টেক্স বৃদ্ধি ফ্রিজ করেছিলাম। কিন্তু বর্তমান মেয়র তা বাড়িয়েছেন ১১ পাসেন্ট।