ইউটিউব সদর দফতরে হামলা, নিহত ১

673

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইউটিউবের প্রধান কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। এতে তিন নারী আহত হয়েছেন। আর সন্দেহজনক হামলাকারী নারী নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হামলাকারীর পরিচয় কিংবা হামলার কারণ জানা যায়নি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, হামলাকারী আহত তিনজনের যেকোনো একজনের পরিচিত বলে ধারণা করছে পুলিশ।জাকারবার্গ সানফ্রান্সিসকো জেনারেল হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছে, হামলায় আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ক্যালিফোর্নিয়া পুলিশ প্রধান বারবার্নি এর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ইউটিউব কার্যালয় থেকে হামলাকারী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিজের আগ্নেয়াস্ত্র দিয়েই ওই হামলাকারী নারী আত্মহত্যা করেছেন।