নিজস্ব প্রতিবেদক: সরকার এবং দুদক বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তার অভিযোগ, দুদক সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
বেগম জিয়ার কারাবাস দীর্ঘায়িত ও দলের নেতাদের হেনস্তা করতেই অর্থ লেনদেনের মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার।
ব্যারিস্টার মওদুদ বলেন, মিথ্যা এবং ভিত্তিহীন মামলা দিয়ে চরিত্র হনন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দুর্বল করা যাবে না। এই দুর্নীতি দমন কমিশন সরকারের এজেন্ট হিসেবে কাজ করছে। সরকারের উদ্দেশ্য এবং দুর্নীতি দমন কমিশনের উদ্দেশ্য একই। তারা বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে চায়।















