পূর্ব লন্ডনের বার্কিংয়ে ৬তলা ভবনে অগ্নিকান্ড: আগুন নিয়ন্ত্রনে আনতে শতাধিক ফায়ার ফাইটারের চেস্টা

4361

ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের বার্কিং এলাকার রিভার সাইড আবাসিক ভবনে ব্যাপক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ তলা ভবনের নিচ তলা থেকে ৬স্ট তলা পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। বিবিসি জানিয়ে রবিবার বেলা সাড়ে ৩টায় এই আগুনের সূত্রপাত ঘটে। তবে এখনো পর্যন্ত কেউ আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি। আগুন দ্রুত নিয়ন্ত্রন আনতে প্রায় ১০০টি ফায়ার ফাইটার কাজ করে। উক্ত এলাকায় বেশ কয়েকটি বাংলাদেশী পরিবার বসবাস করছেন বলে জানাগেছে। বিস্তারিত আসছে–