ঢাকা সংবাদদাতা: দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়েছে। জ্বালাও-পোড়াও আর হচ্ছে না। এটি ভালো লক্ষণ।
আজ বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত‘ব্যবসা-বাণিজ্য প্রতিযোগিতা নিশ্চিতকরণ-বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে মন্ত্রী একথা বলেন ।
বাজারে যাতে এককভাবে কেউ কর্তৃত্ব করতে না পারে সেদিকে সরকার দৃষ্টি রাখবে বলে প্রতিশ্রুতি দেন বাণিজ্যমন্ত্রী। বলেন, একচেটিয়া ব্যবসা যাতে না হয়। বাজারে যাতে এককভাবে কেউ কর্তৃত্ব করতে না পারে সেদিকে আমরা দৃষ্টি রাখব। ২০১২ সালের ২১ জুন আইন প্রণয়নের পর ২০১৬ সালে কাজ শুরু করেছিল বলে বাণিজ্যমন্ত্রী জানান।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. ফয়সাল আহমেদ বলেন, প্রতিযোগিতা কমিশনের কাজ করতে হবে ২০৪১ সালের দিকে লক্ষ্য রেখে।















