ঢাকা সংবাদদাতা: বাংলাদেশ হাইকমিশনে হামলায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিতে ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আইনমন্ত্রী। শনিবার সকালে, রাজধানীর বনানী মাঠে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে আনিসুল হক এ কথা বলেন।
এছাড়া, একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ব্রিটিশ সরকার যদি অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে হামলাকারী বিএনপি সমর্থকদের বাংলাদেশে এনে শাস্তির ব্যবস্থা করার কথাও বলেন তিনি। একটি দূতাবাসের উপর হামলাকে সে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলেও মন্তব্য করেন তিনি।
মানববন্ধন অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমসহ শিল্পী, শিক্ষক, চিকিৎসক, ছাত্র ও মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।















