ওয়ানবাংলানিউজ: প্রথমবারের মতো যুক্তরাজ্যের আশফোর্ডে বসবাসরত বাংলাদেশীদের সংগঠন ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বহু দিন যাবত উদ্যোক্তাদের ধারাবাহিক প্রচেষ্টায় প্রথম কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৪ মার্চ, রবিবার আশাফোর্ড শহরের একটি রেষ্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মুস্তাফিজ খন্দকার পায়েল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব এম মাহিদুর রহমান, কমিউনিটি লিডার বজলুর রশিদ, হারুনুর রশিদ, দেলোয়ার হোসেন, বাবুল মিয়া, মধু মিয়া, রউফ মিয়া, সুলতান মিয়া সহ অনেকে। সভায় বক্তারা কার্যকরী কমিটি গঠনের জন্য বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে বজলুর রশিদ এবং এম মাহিদুর রহমান মোবারক মিয়াকে সভাপতি,
মোস্তাফিজ খন্দকার পায়েল সেক্রেটারী, রফিকুল ইসলাম খান খোকন কোষাধ্যক্ষ এবং জায়েদুল ইসলাম বাবুকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার পর কেক কেটে এবং ফুল দিয়ে নব গঠিত প্রথম কমিটির নেতৃবৃন্দকে বরণ করে নেন সংগঠনের সদস্যবৃন্দ।
আশফোর্ড ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যকরী কমিটিতে আছেন- সভাপতি মোবারক মিয়া, সহ সভাপতি যথাক্রমে কামরুল হোসাইন কমল, সাইফুল ইসলাম খোকন, ফয়েজ নূর করিম এবং মুক্তার আলী। জেনারেল সেক্রেটারী মুস্তাফিজ খন্দকার পায়েল এবং জয়েন্ট সেক্রেটারী দেলোয়ার হোসাইন। কোষাধ্যক্ষ- রফিকুল ইসলাম খান খোকন, সহকারী কোষাধ্যক্ষ বাবুল
মিয়া। সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম বাবু। ক্রীড়া সম্পাদক সামসু উদ্দিন তুহীন, সাংস্কৃতিক সম্পাদক- শাহীন ইকবাল জনি, শিক্ষা বিষয়ক সম্পাদক- ইমরানুল ইসলাম সুমন, ধর্ম সম্পাদক- জামসেদ নাসির বিপ্লব, ওয়েলফেয়ার সেক্রেটারী- মঈনুল সিদ্দিকী। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছেন- শামসু আনোয়ার মান্নান, সজিব শিকদার, আবুল কালাম টিপু, সিরাজ উদ্দিন, লিটন মিয়া, জাকারিয়া সবুজ, হীরণ মিয়া, হায়দার মিয়া, মিজানুর রহমান, আক্তার হোসাইন এবং জুয়েল আহমেদ।
উপস্থিত নেতৃবৃন্দ নতুন কমিটির সকলে মিলে আশফোর্ড বাংলাদেশী কমিউনিটিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় নির্বাচিত নেতৃবৃন্দ আশফোর্ড ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসাসিয়েশনের উদ্যোগে কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।















