ঢাকা সংবাদদাতা: কাজের সন্ধানে গিয়ে কেরালায় পাচার হওয়া ৩৬ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠিয়েছে ভারত। শনিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ইমগ্রেশন পুলিশ।
ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। বেনাপোল চেকপোস্ট থেকে জানানো হয়, এক বছর আগে মিথ্যা চাকরির আশ্বাসে ভারতে পাড়ি জমান তারা।
তবে এক পর্যায়ে পুলিশের হাতে আটক হয় তারা। ছয় মাস জেল খেটে রাইট যশোর নামে একটি মানবধিবার সংগঠনের সহযোগিতায় দেশে পাঠানো হয় তাদের।















