তানজিদা রহমান: ব্রিটেনে বিভিন্ন অপরাধের কারনে অভিবাসী বন্দীদের অতিরিক্ত সময় পর্যন্ত আটকে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছে ওয়াচডগ।
হিথরোর নিকটের হারমন্ডসওউর্থ ইমিগ্রেশন রিমোভাল সেন্ট্রারে বন্ধীদের দীর্ঘমেয়াদী আটক রাখার জন্য হোম অফিসের ব্যর্থতাকে দায়ী করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে বন্দীদের দেরিতে আইনী চ্যালেঞ্জ এবং হোম অফিসের তাদের অন্যদেশে প্রেরনে প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট দিতে ব্যর্থতাকে উল্লেখ করা হয়েছে।
হোম অফিসের মতে, মানুষকে যত সম্ভব কম সময়ের জন্য আটকিয়ে রাখা উচিত। হারমন্ডসওউর্থ ইমিগ্রেশন রিমুভেল সেন্টারে আটক রাখা হয়েছে ৬৭৬ জনের অধিক মানুষকে, এদের মধ্যে রয়েছে এসাইলাম সিকারস, অবৈধ ইমিগ্রেন্টস এবং বিদেশী দাগী অপরাধী।
অক্টোবর পর্যন্ত ৫৫২কে কারাবন্দী রয়েছে যা ইউরোপের বন্দীদের সর্ববৃহৎ অংশ। কারাগারের হেইচ এম ইন্সপেক্ট্ররেইট ২৩ জনকে এক বছরের অধিক এবং এক মামলায় এক ব্যক্তিকে চার বছরের জন্য আটকিয়ে রাখা হয়েছে তা খুজে পেয়েছেন। ৯০% মামলার তদন্ত করা হয়েছে পরিদর্শনের সময়, ইউকেতে আসার আগে জনগণকে নির্যাতন করা হয়েছিল কিন্তু তাদের আটক রাখা হয়েছে,কারাগারের নজরদারি তা জানালেন। কারাবন্দীদের সেন্টারের বাইরে কোন এপয়মেন্টস এ যোগদিতে হলেও সবসময় তাদের হেন্ডকাপ পরানো হত। যদিও তাদের কোন ঝোঁকি প্রমাণের আশংকা ছিলনা।















