খালেদা জিয়াকে জেলে প্রেরনের প্রতিবাদে সৌদিআরবে বিএনপির প্রতিবাদ সভা

1337

ওয়ানবাংলানিউজ: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে জেলে প্রেরনের প্রতিবাদে এবং নি:শর্ত মুক্তির দাবীতে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে সভা করেছে সৌদি পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির অর্ন্তগত নাজলা আঞ্চলিক বিএনপির উদ্যোগে গত ৮ মার্চ বৃহস্পতিবার জেদ্দার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
নাজলা বিএনপির সভাপতি এইচ এম কামাল উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ জলিলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্যে নির্বাসিত ছাত্রনেতা জাহাঙ্গীর হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৌদি পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম মনির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৌদি পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম নান্নু, সদস্য সচিব এনামুল হক বাবু।
সভায় আরো বক্তব্য রাখেন নিজাম তালুকদার, চুন্নু মিয়া, আবুল কালাম, করিম মিয়া, শাহাব উদ্দিন, তসলিম মিয়া, আব্দুল আজিজ, মাওলানা সোহেল আহমদ বারকুটি, দেলোয়ার হোসেন চৌধুরী বাপ্পি, আনসার মিয়া, মনছুর আলম, কিবরিয়া আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাকশাল সৃষ্টি করেও জনতার আন্দোলনে ঠিকে থাকতে পারেনি আওয়ামীলীগ, পুলিশ দিয়েও মানুষ ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে আনার আন্দোলন ধমিয়ে রাখতে পারবেন। প্রয়োজনে সৌদি আরবের সকল প্রবাসী রেমিটেন্স বন্ধ করে পবিত্র ভূমি সৌদি আরব থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোড়দার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য করা হবে। প্রবাসেও দেশের গণআন্দোলনেরমুখে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে বাধ্য হবে বর্তমান ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার।