ওয়ানবাংলানিউজ: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশর সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা দারিদ্র্য ও দুর্নীতি মুক্ত একটি আধুনিক বাংলাদেশ গড়তে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। মাত্র ৯ বছরে তার সফল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে বহুদুর। সেই অগ্রযাত্রা অব্যাহত রাখতে একটি উন্নত সমৃদ্ধি বাংলাদেশ গড়তে জননেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিতে প্রবাসীদের বাংলাদেশে আসার আহবান জানান ।
তিনি গত ১১ই মার্চ রোববার নর্থাম্পটন শহরে বসবাস রত প্রবাসী বিশ্বনাথ বালাগন্জ ও ওসমানীনগর বাসীদের সাথে এক মত বিনিময় সভা একথাগুলো বলেন । বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মশাহিদ আলীর সভাপতিত্বে এবং নর্থাম্পটন আওয়ামীলীগের সভাপতি আবদুর রুপ ও সাবেক ছাত্রনেতা বাবুল হোসেনের এর পরিচালনায় সভায় তিনি আরো বলেন বলেন জনগনের মধ্যে আওয়ামীলীগ সরকারের সাফল্য তুলে ধরতে হবে। তিনি বলেন, আজ বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পন্ন, আমরা আমাদের চাহিদা পুরন করে বিশ্বে খাদ্য রফতানি শুরু করেছি, অর্থনীতির প্রতিটি সুচকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশগুলোর মডেলে পরিনত হয়েছে, আর এর সবকিছুর মুলে রয়েছেন বাংলা আর বাঙালীর আশা ভরসার শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ , যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ তারিফ আহমদ ,
কভেন্ট্রি আওয়ামীলীগের সভাপতি মকদ্দুস আলী , সাধারন সম্পাদক রুহুল আমিন, কাউন্সিলর এনামুল হক, প্রবাসী বালাগন্জ -ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ, তাজির উদ্দিন মান্নান, ইষ্টহাম আওয়ামীলীগের সভাপতি মোবারক আলী, উত্তর বিশ্বনাথ কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ আহমদ, লন্ডন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরী সেলিম, নর্থাম্পটন আওয়ামীলীগের টিপু ইসলাম, সহসভাপতি মখলিস মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক সেলিম আহমদ, সাবেক ছাত্রনেতা গোলাম রব্বানী সুহেল, যুক্তরাজ্য শ্রমিক লীগের আরুক চৌধুরী,লুটন যুবলীগের সভাপতি মজনু মিয়া , আওয়ামীলীগ নেতা আশিকুর রহমান আশিক, সৈয়দ ফারুক কামাল, কামরুল ইসলাম, প্রমুখ















