রুশ গুপ্তচর; অবস্থান পরিষ্কার করতে রাশিয়াকে সময় বেঁধে দিলেন থেরেসা মে

1234

ওয়ানবাংলানিউজ ডেস্ক: সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যাচেষ্টায় রাশিয়ায় বানানো এক ধরণের ‘মিলিটারি গ্রেড’ নার্ভ এজেন্ট ব্যবহারের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে মঙ্গলবার মধ্যরাত (স্থানীয়সময়) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সোমবার হাউজ অব কমনসে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকের পর এক কঠোর বিবৃতিতে একথা বলেন মে। এছাড়া, ন্যাটো-সহ ব্রিটেনের অন্যান্য মিত্রদেশগুলোর সাথেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন বলেও জানিয়েছেন তিনি।
এরআগে, ব্রিটেনের মাটিতে সংঘটিত নার্ভ এজেন্ট হামলাকে ‘ঘৃণ্য ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে মে বলেন, ব্রিটিশ সরকার ধরেই নিয়েছে ৪ মার্চের এই হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে। এই হামলার কারণ সম্পর্কে জানার জন্য লন্ডনে রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
তিনি বলেন, ‘রুশ রাষ্ট্রদূতকে ব্যখ্যা দিতে হবে, সরাসরি রুশ সরকারের নির্দেশে এই হামলা চালানো হয়েছিল নাকি তাদের এই নার্ভ এজেন্টের অত্যাধিক মজুদের ফলে দেশটির সরকার এটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে।’ ডেইলি মেইল-আমাদের সময়