চাচাতো ভাইয়ের সঙ্গে বন্দুক হাতে সেলফি তুলছিলেন ২৩ বছরের এক তরুণ। ‘পারফেক্ট সেলফি’ তুলতে গিয়ে তার চাচাতো ভাইয়ের হাত ফসকে আচমকা গুলি বেরিয়ে যায়। এরপর ওই সেলফিই হয়ে যায় প্রশান্ত চৌহানের জীবনের শেষ ছবি।
ঘটনাটি ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পূর্ব দিল্লির সরিতা বিহারে এলাকার।
নিহত প্রশান্ত চৌহান উত্তরপ্রদেশের পালি গ্রামের বাসিন্দা ছিলেন। শাহদারাতে শিক্ষক হিসেবে একটি স্কুলে পড়াতেন।
গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটার দিকে সরিতা বিহারে চাচা প্রমোদ চৌহানের বাড়ি গিয়েছিলেন প্রশান্ত। সেখানে তার চাচাতো ভাই বাবার বন্দুক হাতে পায়। তার পর দুই ভাই বন্দুক নিয়ে সেলফি তুলতে গেলে দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় প্রশান্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ী করেছে।















