টেকনাফে দুই ডাকাত দলের গোলাগুলি: নিহত ১

581

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে বাইল্ল্যা নামে একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার ভোরে টেকনাফের গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত বাইল্ল্যা ডাকাত দলের সদস্য। দুই ডাকাত দলের গোলাগুলিতেই সে নিহত হয়।

গুলিবিদ্ধরা হলেন- রাজ্জাক ও ছালাম। তাদেরকে পুলিশ হেফাজতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ভোর রাতে টেকনাফ পাহাড়ে গোলাগুলির শব্দ শুনে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানে বাইল্ল্যার মৃতদেহ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাজ্জাক ও ছালাম ডাকাতকে আটক করা হয়। এছাড়াও সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যায় আনসার ক্যাম্পে হামলা করে অস্ত্র লুটকারি ডাকাত নুরুল আলম।

এখনো অর্ধশতাধিক গহীন পাহাড়ে ডাকাত দলের সন্ধানে অভিযান চালাচ্ছে অর্ধ শতাধিক পুলিশ।