জগন্নাথ হল এলামনাই এসোসিয়েশন ইউকে’র বিশেষ সাধারণ সভা অনুষ্টিত (ভিডিও)

863

ওয়ানবাংলানিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হল এর যুক্তরাজ্যে বসবাসরত সাবেক ছাত্রদের সংগঠন জগন্নাথ হল এলামনাই এসোসিয়েশ ইউকের এক বিশেষ সাধারণ সভা রবিবার ২৫ ফেব্রুয়ারী পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্র ব্যারিস্টার অজয় রায় রতন এর সভাপতিত্বে ও বিধান গোস্বামী এর পরিচালনায় এতে জগন্নাথ হলের সাবেক ছাত্ররা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের কার্যক্রম বৃদ্ধি, নতুন সদস্য অন্তভুক্তি, সাবেক ছাত্রদের সাথে আরো বেশি যোগাযোগ এবং গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে অজয় রায় রতনকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট এক আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় আরো বক্তব্য রাখেন গৌতম সাহা, নবারুণ দাস রিপন, কংকন কান্তি ঘোষ, গৌতম সিকদার, প্রশান্ত পুরকায়স্থ, বিভাষ পুরকায়স্থ, তপন পন্ডিত, সুশান্ত সাহা, প্রদীপ মজুমদার, পলাশ পাত্র, জ্যোতির্ময় বিশ্বাস, সুযাস মিত্র শুভ, সুপ্রতিম দেব, পুষ্প দেব, প্রদীপ কুমার সাহা, নিখিল চন্দ্র সাহা, রতিন্দ্র গোস্বামী, প্রশান্ত মন্ডল, চিরঞ্জিত মজুমদার, মোকুল চন্দ্র রায়, অমলেন্দু শেখর পোদ্দার, চিন্ময় রায়, কনক জ্যোতি বর্মা, দেব ভৌমিক রনি, তপন মন্ডল, সঞ্জয় কুমার রায়, অভিজিৎ চক্রবর্তী সহ আরো অনেকে। সভায় সাবেক ছাত্র সকলের সহযোগিতা কামনা করা হয়।