ওয়ানবাংলানিউজ: ফেব্রুয়ারির শেষ সপ্তাহজুড়ে ব্রিটেনে বিরুপ আবহাওয়া ও প্রচন্ড তুষারপাতের ফলে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। কেন্ট,সাফোক,সারে ও সাসেক্সে ১০ সেন্টিমিটার এবং দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে ৮ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। এ পর্যন্ত একশোরও বেশি ট্রেন সিডিউল বাতিল এবং ইংল্যান্ড ও স্কটল্যান্ড জুড়ে শত শত স্কুল বন্ধ ঘোষনা করা হয়েছে।
লিন্কনশায়ার ও ক্যামব্রিজশায়ারে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া পিটারবরায় তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্য এক ব্যাক্তি নিহত এবং এসেক্সে একই সাথে ১৭টি গাড়ি দুর্ঘটনায় পতিত হয়। এছাড়া হিথ্রো বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের ৬০ টি ফ্লাইট বাতিল ঘোষনা করা হয়। ব্রিটেনের অন্য কোন বিমানবন্দরে এর প্রভাব না পড়লেও লিবারপুল বিমানবন্দরের একটি রানওয়ে বন্দ করে দেয়া হয়। ব্রিটেনের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধ ও বৃহষ্পতিবার আবহাওয়া পরিস্থিতি আরো অবনতি হতে পারে এবং দক্ষিণ পূর্ব ইংল্যান্ড ও স্কটল্যান্ডে ৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সূত্র:বিবিসি-আমাদের সময়















