ক্রয়ডন কাউন্সিলে একুশে উদযাপন

1112

ওয়ানবাংলানিউজ: গত বৃহস্পতিবার মহান আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথম বারের মত  অনুষ্ঠিত হয় ক্রয়ডন কাউন্সিল মেয়র পার্লারে। আলোচনা সভায় কাউন্সিল লিডার কাউন্সিলর মাতৃ ভাষা দিবসের কথা বলতে গিয়ে বাহান্ন সনের শহীদের কথা উল্লেখ করে বলেন এমন জাতি খুবকম আছে যারা ভাষার জন্য জীবন দিয়েছে ।

ক্রয়ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলর টনি  লেটস এর আয়োজনে কাউন্সিল লিডার টনি নিউম্যান ছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখে কাউন্সিলরদের মাঝে কাউন্সিলর শফি খান, হামিদা আলী, মঞ্জু সোহেল হামিদ,বাদশা কাদির এবং বাংলাদেশ অয়েল ফেয়ার ক্রয়ডন এর সভাপতি কামাল জামান, সাধারন সম্পাদক নাজমুল হক, মাহবুব রহমান সহ অন্যানরা।

ওয়েলফেয়ারের সভাপতি কামাল জামান ধন্যবাদ জানান এই আয়োজনের জন্য। আগামীতে এ ধরনের বাংলাদেশী জাতীয় দিবস গুলো কাউন্সিল কতৃপক্ষ্য তাতে ওয়েলফেয়ারের সহযোগিতা করার কথা জানান তিনি । কাউন্সিলর সেরওয়ান চৌধুরীর পরিচালনায় শেষ পরবে ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।