শেফিল্ড থেকে আহমদ হোসেন হেলাল : শ্রদ্ধা আর ভালবাসার মধ্য দিয়ে শেফিল্ডে অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। নেইভারহুড সেন্টারে আয়োজিত সভায় পবিত্র কোরান তেলাওতের মধ্যে দিয়ে সভার কাজ শুরু হয় ।
খসরুজ্জামান সেলিমের সভাপতিত্বে ও মতিউর রহমান শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রনজিত কুমার চক্রবতী ও বিশেষ অথিতি আরব আলী ।
অথিতিরা বলেন, বাংলা ভাষা প্রচার প্রসারে ও নুতন প্রজন্মের কাছে তুলে ধরতে সারা বিশ্বের বাংলাদেশী সবাইকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
আলোচনায় অংশ নেন, আহবাবুর রহমান মিরন, ময়না মিয়া, আহমদ হোসেন হেলাল , মিজানুর রশিদ ভুইয়া,জাহেদুল ইসলাম জাহীদ প্রমুখ৷
আলোচকরা ভাষা দিবসের গুরত্ব তুলে ধরে সারগর্ভ বক্তব্যে বলেন, আজ বিশ্বের দরবারে আমাদের দেশ , আমাদের ভাষা এক মর্যদাপূর্ণ স্থানে অবস্থান করছে । তাই এর ধারাবাহিকতা বজায় রাখতে হলে সবাইকে দল মতের উধে উঠে একসাথে কাজ করতে হবে।
এস, এন , সি আয়োজিত সুন্দর এই ভাষা দিবসের অনুষ্ঠানে প্রথম পর্বে ছিলো সমবেত কন্ঠে জাতীয় সংগীত ,কবিতা আবৃত্তি , আলোচনা দীতিয়পবে ছিলো দেশের গান। সংগীত পরিচালনায় ছিলেন আফতাব আলী টুনু।স্থানীয় কন্ঠ শিল্পি জান্নাতুল সাফার দেশের গান সবাই বেশ উপভোগ করেন ।















