ধর্ষণের অভিযোগে আটক তারেক রামাদান হাসপাতালে!

1254

ওয়ানবাংলা নিউজ ডেস্ক: অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ও ইসলামি চিন্তাবিদ তারেক রামাদানকে ধর্ষণের অভিযোগে ফ্রান্সে আটকের পর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫৫ বছর বয়স্ক এই অধ্যাপক বিভিন্ন শারীরিক জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে তাকে আইনী সহায়তা দিচ্ছে এমন একটি গ্রুপ। এর আগে তারেক রামাদানের সঙ্গে তার স্ত্রী ও ছেলেমেয়েদের দেখা করার অনুমতি দেয়নি আদালত। তার আইনজীবী জানিয়েছেন, আগামী মঙ্গলবার তার শারীরিক পরীক্ষা করা হবে। আল-আরাবি ইউকে

তারেক রামাদানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ৪১ বছর বয়স্ক হেন্দা আয়ারি যিনি একজন নারীবাদী কর্মী। তার অভিযোগ তারেক তাকে ২০১২ সালে ধর্ষণ করেন। ৪০ বছরের আরেক নারীকে ২০০৯ সালে তারেক ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। তবে তারেক এসব অস্বীকার করেছেন। তারেক রামাদান নিয়মিত টেলিভিশন বিতর্কে ইসলাম সম্পর্কে বক্তব্য রাখেন এবং ফেসবুকে তার অনুসারীর সংখ্যা কুড়ি লাখের বেশি। সূত্র: আল-আরাবিয়া-আমাদের সময়