জুবায়দা বেগমের ইন্তেকাল

963

ঢাকা সংবাদদাতা: কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বাউরতলা নিবাসী জুবায়দা বেগম ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪টা ৫০মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্বামী; তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

জুবায়দা বেগমের মেজ ছেলে কামাল হোসেন মজুমদার ডলার বলেন, ১৭ ফেব্রুফারি শনিবার সকাল ৯ ঘটিকায় গ্রামের বাড়ীতে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

জুবায়দা বেগমের পরিবার দীঘদিন ধরে এলাকার ধর্মীয় ও শিক্ষামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক। পরিবারের পক্ষ থেকে মরহুমার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়ার আরজ করা হয়েছে।