হবু রাজবধূর চলাফেরায় ভঙ্গ হচ্ছে রাজপরিবারের ঐতিহ্য

862

ওয়ানবাংলানিউজ ডেস্ক: রাজশাসনের ভক্তরা হয়তো আশা করেছিলেন জনসম্মুখে মেগান মার্কেল জাঁকজমকের সাথে রাজকীয় বেশে উপস্থিত হবেন। তবে সেইসব ইচ্ছার অবসান ঘটিয়ে নিজের পছন্দের সাজেই বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন ব্রিটেনের প্রিন্স হ্যারির হবু বধূ মেগান মার্কেল ।

গত মঙ্গলবার প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল স্কটল্যান্ডে তাদের আনুষ্ঠানিক সফরের সময় কালো রঙের বার্বি র্টাটেন কোট পরেছিলেন মেগান মার্কেল। এর আগে অবশ্য কখনো ব্রিটেনের রানি দি¦তীয় এলিজাবেথ এবং ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনকে কালো পোশাক দেখা যায়নি।

প্রিন্স হ্যারির সাথে মেগান স্কটল্যান্ডের ৪র্থ তম আনুষ্ঠানিক সফরে ভেরিনেকা ব্রেট এর টাওজার ও স্কটিশ ব্র্যান্ড স্ট্র্যাথবেরির ক্রস ব্যাগ ব্যবহার করেছেন। এছাড়াও জানুয়ারি মাসে প্রথম ওয়েল সফরে মেগান মার্কেল জিন্স পেন্ট পরেছিলেন। এসব কারনে বিতর্কের মুখে পরেন মেগান মার্কেল।

এদিকে হবু রাজবধূর এমন চলাফেরায় ভঙ্গ হচ্ছে রাজপরিবারের ঐতিহ্য বলেও মনে করছেন ব্রিটেনের সাধারণ জনগণ। ডেইলি মেইল