খালেদা জিয়ার মুক্তির দাবীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে যুক্তরাজ্য আইনজীবী ফোরামের স্মারকলিপি প্রদান

1008

ওয়ানবাংলানিউজ: আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় কারা অন্তরীণ করা হয়েছে অভিযোগ করে তার মুক্তির দাবীতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস ১০ ডাউনিং স্ট্রিটে স্বারকলিপি প্রদান করেছে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম যুক্তরাজ্য শাখা।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার আবু ইলিয়াসের ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার হামিদুল হক আফিন্দী লিটন এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সলিসিটর ইকরাম মজুমদার, সহ-সভাপতি ব্যারিস্টার সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত, সহ-সভাপতি ব্যারিষ্টার জাহাঙ্গীর আলম ।

স্বারকলিপিতে কথিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্ণীতি মামলার রায়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও প্রতিহিংসামুলক রায় বলে উল্লেখ করেছেন। আইনজীবী ফোরাম এই রায় প্রত্যাক্ষান করে অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী করেন। আজ্ঞাবহ আদালতের মাধ্যমে রায় দিয়ে বর্তমান সরকার বাংলাদেশে গণতন্ত্রকে ধংস্ব করার খেলায় মেতে উঠেছেন। খালেদা জিয়াকে জেলে রেখে ক্ষমতায় যাবেন এই স্বপ্ন কোন দিন বাস্তবায়ন হবেনা। খালেদা জিয়াকে ছাড়া কোন নির্বাচন বাংলার মাটিতে হতে দেয়া হবেনা। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে প্রবাসী আইনজীবিরা বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলবে । এই স্বারকলিপির মাধ্যমে মানবাধিকার, গনতন্র ও আইনের শাসন প্রতিষ্টায় ব্রিটিশ সরকারের হস্তক্কেপ কামনা করেছেন।