ব্রেক্সিট শঙ্কা নয়, নতুন আশার আলো: বরিস জনসন

1513

ওয়ানবাংলানিউজ ডেস্ক: ব্রেক্সিট আসলে কোনও শঙ্কা নয় বরং নতুন আশার আলো বলে মনে করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। ইইউপন্থীদের সঙ্গে ব্রেক্সিট সমর্থকদের সব ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে লন্ডনে একটি ভাষণের আয়োজন করবেন জনসন, আর সেখানেই এসব প্রসঙ্গ তুলে ধরবেন তিনি।

ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার বিপক্ষে ভোট দানকারীদের ক্ষোভ ও শঙ্কা নিবারণ এবং তাদের আশ্বস্তের অংশ হিসেবে তিনি এই বক্তৃতা দিতে যাচ্ছেন। বরিস জনসনের পরিকল্পনা অনুযায়ী, ভাষণে তিনি বলবেন, এটা বলা খুবই কঠিন যে, আপনারা হেরে গেছেন। ব্রেক্সিটের মধ্যদিয়েই ব্রিটেনের অর্থনীতি এক নতুন মাত্রা পাবে। আর ব্রেক্সিট নিয়ে আবারও একটি গণভোটের আয়োজন একটি ‘বিপজ্জনক ভুল’ বলেই প্রতীয়মাণ হবে।

প্রসঙ্গত, বরিস জনসনের এই ভাষণটি হবে বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং মন্ত্রীদের ‘রোড টু ব্রেক্সিট’ বিষয়ক প্রচারণার সূত্রপাত। বিবিসি