ঢাকা সংবাদদাতা: ১২৮ জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ হিসেবে পদোন্নতির সুপারিশ অনুমোদন দিয়েছেন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।
বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় বিষয়টি অনুমোদন দেওয়া হয়।
হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
সূত্র জানায়, প্রধান বিচারপতি ফুলকোর্ট সভায় হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সময়মতো এজলাসে উঠা ও সর্তকতার সঙ্গে বিচারকাজ পরিচালনা করতে বলেছেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শপথ গ্রহণের পর এই প্রথম ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হলো।














