আন্তর্জাতিক ডেস্ক: মমি সংরক্ষণ করার ঘটনা নতুন নয়, তবে মস্তিষ্ক সংরক্ষণের ঘটনা একেবারেই নতুন। তাও আবার ১৭৬ বছর ধরে! এক্ষেত্রে ব্যতিক্রম পর্তুগাল বিশ্ববিদ্যালয়।
১৮৪১ সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে কুখ্যাত সিরিয়াল কিলার দিয়েগো আলভেজের মুণ্ড।
গ্যালিসিয়াতে দিয়েগো আলভেজের জন্ম। তিনি লিসবনে পাড়ি দিয়েছিলেন। বেশি টাকা রোজগার করতে অপরাধ জগতে পা রাখেন। হয়ে ওঠেন সিরিয়াল কিলার।
লুট করে তাদের নৃশংস ভাবে হত্যা করে কাছাকাছি সেতু থেকে জলে ফেলে দিতেন এই খুনি।
হত্যাকাণ্ড ঘটিয়েছেন কমপক্ষে ৭০টি। পুলিশও চাষিদের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করতো।
তবে শেষ পর্যন্ত ধরা পড়েন দিয়েগো। ১৮৪১ সালে তাঁকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। যে সময়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তখন ফ্রেনোলজি একটি জনপ্রিয় বিষয়।
যে কোনো মানুষের করোটির গঠন বিচার করে তাঁর মানসিক শক্তি এবং ব্যক্তিত্বের দোষ এবং গুণাবলী যাচাইয়ের চেষ্টার বিজ্ঞানকে বলা হয় ফ্রেনোলজি। জানার চেষ্টা করা হত সেই ব্যক্তির অপরাধমূলক প্রবণতার কথাও।
দিয়েগো আলভেজের মস্তিষ্ক নিয়েও গবেষণার কথা প্রস্তাবিত হয় তখনই। এ কারণেই পর্তুগাল বিশ্ববিদ্যালয়ে পৌনে ২শ’ বছরেরও বেশি সময় ধরে রয়েছে কুখ্যাত সিরিয়াল কিলার দিয়েগো আলভেজের মস্তিষ্ক।















