ওয়ানবাংলানিউজ: ইষ্ট লন্ডনের পপলার এন্ড লাইমহাউজ পার্লামেন্টারী আসনে টাওয়ার হামলেটস্ ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ সমর্থিত স্বতন্ত্র এমপি প্রার্থী কাউন্সিলার ওলিউর রহমানের আহবানে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার।
জনাকীর্ন এই সাংবাদিক সম্মেলনে এমপি পদপ্রার্থী কাউন্সিলার ওলিউর রহমান উপস্থিত সাংবাদিকদেরকে অনুরোধ জানিয়ে বলেন যে, পপলার এন্ড লাইমহাউজ আসনের সমস্যা জর্জরিত জনগন এখন একটা পরিবর্তন চায়। বাসিন্দারা লেবার পার্টির সাবেক এপি জনাব ফিজ পাট্রিকের উপর মোটেও সন্তুষ্ট নয়। জনগন মনেপ্রানে চায় পরিবর্তনের মাধ্যমে তাদের জীবন যাত্রার উন্নয়ন। আমি জনগনের পরিবর্তনের বিকল্প হিসেবে আপনাদের পাশে আজ এসেছি।
দীর্ঘ ১৪ বছরের সফল কাউন্সিলার হিসেবে তার অভিজ্ঞতার বর্ননা দিয়ে বলেন যে জনগন আজ ওয়েলফেয়ার রিফর্মের যাঁতাকলে, বেডরুম ট্যাকস এর যন্ত্রনায়, বেনিফিট ক্যাপ, অপ্রতুল সোসাল হাইজিং, নাইফ কাইম বৃদ্ধিসহ নানা অপকর্ম বৃদ্ধি পাওয়ায় সম্পুর্ন দিশেহারা। তারা চায় এখন এই এমপি আসনের নেতৃতের পরিবর্তন। আর আমি দৃঢ়ভাবে বিশ^াস করি এই পরিবর্তনে আমিই জনগনর স্বঠিক বিকল্প লিডারশিপ।
আমি বিশ্বাস করি, আগমী ৮ই জুনে জনগনের ম্যান্ডেট পেলে আমি পার্লামেন্টে জনগনের জন্য অবিরাম সংগ্রাম চালিয়ে যাব। সংগ্রাম করবো আমি টরি পার্টি কর্তৃক গরীব ও কর্মহীন জনগনের উপর আরোপিত সকল ট্যাকস্ মওকুফ করতে, বেনিফিট ক্যাপ ও বেডরুম ট্যাকস্সহ সকল অবাঞ্চিত বেনিফিট ব্যবস্থা বাতিল করতে। আমি বেশি বেশি সোসাল হাইজিং এর ঘরবাড়ী তৈরীর জন্য সংগ্রাম অব্যাত রাখবো। আমি নাইফ ক্রাইম বন্ধে আরো বেশি পুলিশ রাস্তায় নামানোর জন্য সংগ্রাম করবো।
আমি বিগত ১৪টি বছর যেমন জনগনের পাশে ছিলাম, তেমনি পার্লামেন্টে গিয়েও জনগনের সমস্যা নিয়ে আমার সংগ্রাম অব্যাহত রাখবো।

তিনি জনগনের উদ্দেশ্যে বলেন যে, আগামী ৮ই জুনের নির্বাচনে আমি তাই আপনদের সমর্থন প্রত্যাশী। আপনারা দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আমাকে আপনাদের সেবা করার সূযোগ দিন।
সাংবাদিক ভাই-বোনদের নিকট আমার বিশেষ অনুরোধ, সমাজের বিবেক হিসেবে আপনাদের নিকট আমি আজ আপনাদের সামনে দাড়িয়েছি, আমার কথাগুলো জনগনের নিকট আপনারা পৌছাবেন।
সবশেষে উপস্থিত সাংবদিকসহ কাউন্সিলার ও অন্যান্য নেতৃবৃন্দকে তিনি ধন্যবাদ জানান।















