তৃতীয় উইকেট জুটিতে মুমিনুল-মুশফিকের রেকর্ড

908

খেলাধুলা ডেস্ক: মধ্যাহ্ন বিরতির আগে শেষ ওভার। বিরতির আগে আউট হওয়ার প্রবণতা রয়েছে বাংলাদেশে ব্যাটসম্যানদের। এবারও সেখান থেকে বের হতে পারল না বাংলাদেশ।

চতুর্থ বলে লাকশান সান্দাকানের গুগলিতে ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়েছিলেন ইমরুল কায়েস। বল আঘাত করে প্যাডে। আম্পায়ার আঙুল তুলে ঘোষণা দেন আউট। তাতেই শেষ ইমরুলের সম্ভাবনাময় ৪০ রানের ইনিংস। তবে রিভিউ নিলে বাঁচতে পারতেন ইমরুল। বল স্ট্যাম্প বরাবর থাকলেও উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল।

ইমরুলের আউটে চারে নামেন মুশফিক। আগের থেকেই ছিলেন মুমিনুল। দুই ব্যাটমম্যান এরপর যা করলেন তা ইতিহাসের পাতায় লিখতে হলো। তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটসম্যান। এখন পর্যন্ত এ দুই ব্যাটসম্যানের জুটি থেকে এসেছে দুই শতাধিক রান। যেখানে মুমিনুল যোগ করেন ১২৪ রান, মুশফিক ৭৯।

তৃতীয় উইকেট জুটিতে এর আগের রেকর্ডটিতেও ছিলেন মুমিনুল হক। সেবার তার সঙ্গী ছিলেন তামিম ইকবাল। ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৭ রান করেছিলেন দুই বাঁহাতি ব্যাটসম্যান।