মুদ্রানীতি ঘোষণা করলেন গভর্নর

427

ঢাকা সংবাদদাতা: মুদ্রানীতি ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার বাড়িয়ে ২০১৭-১৮ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করলেন গভর্নর ড. ফজলে কবির। দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে গভর্নর এই মুদ্রানীতি ঘোষণা করেন।

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়িয়ে ১৬ দশমিক ৮ শতাংশ এবং সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমিয়ে ১৩ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ১৬ দশমিক ২ শতাংশ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক।

বিনিয়োগ ও উৎপাদন কর্মকান্ডে গতিশীলতা বজায় রাখতে দ্বিতীয়ার্ধে অভ্যন্তরীণ ঋণের যোগান প্রবৃদ্ধি ১৫ দশমিক ৮ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। এর ফলে ৭ দশমিক ৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও মনে করে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া রিভার্স রেপো নীতি সুদহার ৬ দশমিক সাত পাঁচ শতাংশ এবং ৪ দশমিক সাত পাঁচ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।