বিনোদন ডেস্ক: যৌন হয়রানির অভিযোগ ওঠায় এ বছর অস্কারে সেরা অভিনেত্রীর নাম ঘোষণা থেকে বাদ দেয়া হয়েছে অস্কারজয়ী অভিনেতা ক্যাসি অ্যাফ্লেককে। ক্যাসির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
‘ম্যানচেস্টার বাই দ্য সি’ তে অভিনয়ের জন্য গত বছর অস্কারের আসরে সেরা অভিনেতার পুরস্কার দখল করেন ক্যাসি। রীতি অনুযায়ী, অস্কারে এ বছরের সেরা অভিনেত্রীর নাম ঘোষণা করার কথা ছিল তারই। কিন্তু ২০১০ সালে যৌন হয়রানির অভিযোগে সম্প্রতি তার নামে মামলা করে দুই নারী।
তবে, হলিউড তারকা ক্যাসি অ্যাফ্লেকের ভাই ক্যাসির নামে আনা অভিযোগকে অস্বীকার করেছেন। এদিকে, অস্কারে ক্যাসি নাম ঘোষণা করছেন না বলে নিশ্চিত করেছেন অস্কারের এক মুখপাত্র।












