ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আজ

674

ঢাকা সংবাদদাতা: ত্রিদেশীয় সিরিজের ফাইনালের মহারণে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ১০ উইকেটে হারার ক্ষত নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। লঙ্কানদের বিপক্ষে ফাইনাল জিতেই সে ক্ষত শুকাতে চায় টাইগাররা। মহারণের আগে স্ট্রেচিং, ওয়ার্ম-আপ, ফুটবলে গা গরম করেছেন ক্রিকেটাররা।

ওপেনিং পজিশন নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। যোগ্য সতীর্থের অভাবে ভুগছেন তামিম, বিজয়ের ব্যাটে নেই রান। ফাইনালের আগে তাই পরখ করা হচ্ছে ইমরুল কায়েসকে।

খোলামেলা কিছু না জানা গেলেও, শিরোপা লড়াইয়ে টাইগার একাদশে জায়গা হারানো প্রায় নিশ্চিত বিজয়ের। তামিমের সাথে ইনিংস শুরু করতে পারেন কায়েস, মিথুনের যে কেউ। যাই করা হোক, সবই চ্যাম্পিয়ন হওয়ার জন্য।

নতুন কোচকে নিয়ে নতুন বছরে নতুন শুরুর অপেক্ষায় শ্রীলঙ্কা। ২০১৬, ২০১৭ সাল ক্যালেন্ডারের পাতা থেকে মুছে ফেলতে চাইবে লঙ্কানরা।

হোম সয়েলে দুরন্ত টাইগারদের হাথুরুর চেয়ে বেশি ভালো আর কে চেনেন? চান্দিমালও মানছেন তাই, তবে ভালো খেলে জয় তার চাই-ই চাই। চান্দিমাল বলেন, “শেষ ম্যাচের জয়টা উজ্জীবিত করবে দলকে, তাতে সন্দেহ নেই। তবে, সেসব নিয়ে ভাবছি না আমরা। ঘরে বাংলাদেশ খুবই কঠিন প্রতিপক্ষ, সেটা ওরা করে দেখিয়েছে। আমরা ভালো খেলে জিততে চাই। ফাইনালের জয়টা হবে আমাদের সেরা একটি জয়।”