আ.লীগের প্রার্থী ঘোষণা আজ

585

ঢাকা সংবাদদাতা: ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র পদের উপ নির্বাচনে আজ মঙ্গলবার দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে আওয়ামী লীগ।

মঙ্গলবার সন্ধ্যা সাতটায়, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে।

মেয়র পদে মনোনয়ন চেয়ে আবেদন করেছেন ব্যবসায়ী নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও সাবেক সেনা কর্মকর্তাসহ ১৮ জন প্রার্থী।

তবে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। প্রয়াত মেয়র আনিসুল হকও একসময় বিজিএমইএ’র সভাপতি ছিলেন।

এছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডাক্তার এইচবিএম ইকবাল, দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট মমতাজ হোসেন মেহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জুবায়েরসহ অন্যান্যরা।