রূপকথার গল্পের মতোই বিয়ে হয়েছে তাদের। সেই বিয়ের সাক্ষী হয়েছে গোটা বিশ্ব। বলছিলাম বিরুশকার কথা। গত ১১ ডিসেম্বর ইতালির তাস্কানিতে বলিউড সুন্দরী আনুশকা শর্মাকে বিয়ে করেছেন বিরাট কোহালি। দিল্লি এবং মুম্বইতে তাদের রিসেপশনও হয়েছে। তবে শোনা যাচ্ছে, আবারও নাকি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এই জুটি।
এই মূহূর্তে দক্ষিণ আফ্রিকায় খেলতে ব্যস্ত বিরাট। কাজে ফিরেছেন আনুশকাও। কিন্তু ভারতে ফেরার পর বিরাট ফের নাকি বিয়ে করবেন আনুশকাকে। কেননা ভারতীয় আইন অনুযায়ী নাকি রেজিস্ট্রি হয়নি বিরুশকার।
সম্প্রতি হরিয়ানার হাইকোর্টে এক আইনজীবী বিরুশকার বিয়ে নিয়ে তথ্য জানার অধিকারে মামলা করেন ৷ আর সেই মামলা থেকেই জানা যায়, নিয়ম অনুযায়ী, কেউ যদি দেশের বাইরে গিয়ে অন্য দেশে বিয়ে করতে চান, তাহলে তাদের অবশ্যই সে দেশে অবস্থিত ভারতের দূতাবাসে জানাতে হবে। না হলে বিয়েটাই নাকি রেজিস্টার করা হবে না। রোমে অবস্থিত ভারতীয় দূতাবাসে বিয়ের কোনওরকম খবর দেননি বিরাট ও অনুশকা। তাই তাদের বিয়েটা রেজিস্ট্রার হয়নি। বিয়ে বৈধ করতে ফের তাই বিয়ের পিড়িতে বসছেন এই তারকা জুটি। তবে তার দিনক্ষণ এখনও জানা যায়নি।
সূত্র: উত্তরবঙ্গ সংবাদ












