২ উইকেট নেই ভারতের: ফিল্ডিংয়ে বাংলাদেশ

758

খেলাধুলা ডেস্ক: টসে জিতে ফিল্ডিং নিয়েছে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। ৬ ওভার ২ উইকেটে ২১ রান করেছে ভারত। রুবেল ও মোস্তাফিজ একটি করে উইকেট নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বের লড়াইয়ের আগে ইতিমধ্যে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। বার্মিংহামে পাকিস্তানের কাছে প্রথম প্রস্তুতি ম্যাচে ২ উইকেটে পরাজিত হয়েছিলো টাইগাররা। আজ নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামছেন মাশরাফিরা।

বাংলাদেশ দলঃতামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।