ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ সরকারের শিক্ষা শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে সিলেট সার্কিট হাউজে মতবিনিময় করেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটেবল সংস্থা রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আর.ডি.এফ) এর নেতৃবৃন্দ। এসময় তারা জগন্নাথপুরের পাটলিতে অবস্থিত আরডিএফ ম্যাটারনিটি ক্লিনিকের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রাচীনতম সাপ্তাহিকী জনমত এর ম্যানেজিং ডিরেক্টর, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান নির্বাহী সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এবং চ্যারিটেবল সংস্থা রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আর.ডি.এফ) এর ফাউন্ডার সেক্রেটারি ও সাপ্তাহিক জনমত এর ডিরেক্টর জুনায়েদ চৌধুরী, বাংলাদেশ সেন্টার লন্ডন এর ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা মুহিবুর রহমান মুহিব এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান।
উল্লেখ্য এক এক সংক্ষিপ্ত সফরে নেতৃবৃন্দ বাংলাদেশ রয়েছে। গত বুধবার তারা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হকের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা, সিলেট প্রেস ক্লাব, সিলেট চেম্বারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথেও তাদের মতবিনিময়ের কর্মসূচি রয়েছে। তারা বিনিয়োগ সম্ভাবনা যাচাই করতে কয়েকটি প্রকল্প এলাকাও ঘুরে দেখেন।















