গ্রেটার কামালবাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ট্রাস্টি ও আজীবন সদস্য হওয়ার আহবান

1228

ওয়ানবাংলানিউজ: সিলেটের গ্রেটার কামালবার এলাকার যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে এত্র এলাকার দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়া লেখা এককালিন অথবা লেখাপড়া সমাপ্ত হওয়া পর্যন্ত সহায়তা দেয়ার লক্ষ্য গঠিত গ্রেটার কামালবাজার ডেভলপমেন্ট ট্রাস্ট ইউকের ট্রাস্টি ও আজীবন সদস্য হওয়ার জন্য এত্র এলাকার প্রবাসীদের আহবান জানানো হয়েছে।
গ্রেটার কামালবাজারের যেসকল গ্রামের প্রবাসীদের ট্রাস্টি অথবা আজীবন সদস্য হওয়ার আহবান জানানো হয়েছে, সেগুলি হচ্ছে পুরান গাঁও, ক্রোরির গাঁও, মরতাশপুর, গুপ্তর গাও, লালপুর, জনমঙ্গল, মানিকুনা, মাধবপুর, সোনাপুর, রামপুর, সইদপুর, কৃষ্ণপুর, বেটুয়ার মুখ, লক্ষিপাশা, ছনুপাড়া, নভাগ, তালিবপুর, লালটেক, ছোট দিঘলী, শহীদ সুলেমান নগর, মীরগাঁও, রাউতরগাঁও, ছোট খুরমা, পেছি খুরমা, পেশকারগাঁও, বড় খুরমা, বটতলা, ধরগাও, হইদরপুর, কাড়ার পার, গাংপার, মানিকুনা, শষ্যউরা, শেখের গাঁও।
বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেটার কামালবাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে নামে গঠিত ট্রাস্টের পুনাঙ্গ কমিটি গঠনের লক্ষে উপরে উল্লেখিত গ্রাম সমূহের সকর প্রবাসী ভাই-বোনদেরকে আগামী ২০শে জানুয়ারী ২০১৮ তারিখের মধ্যে ট্রাস্টি/আজীনবন সদস্য হয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি অথবা আজীবন সদস্য হওয়ার সুযোগ গ্রহন করার অনুরোধ করা হয়।
এব্যাপারে বিস্তারিত জানতে সংগঠনের আহবায়ক এমদাদ আহমদ (০৭৮১৮৫৫৯০৪২) অথবা সদস্য সচিব বখতিয়ার খানের (০৭৯১৬৬৭৫২৪৫) সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।