বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আনুষ্ঠানিকভাবে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়ার নির্দেশনা চেয়ে রিটের আদেশের জন্য আগামী সোমবার (৮ জানুয়ারি) দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে যেসব রাজনৈতিক দল বঙ্গবন্ধুকে আনুষ্ঠানিকভাবে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেবে না, তাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত রাখার নির্দেশনার বিষয়েও ওই দিন আদেশ দেবেন আদালত। আদেশের সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টেরর দ্বৈত বেঞ্চে এই আদেশ দেন।
আদালতে রিট দায়ের করেন আইনজীবী শহিদুল ইসলাম টিটু। শুনানি করেন আইনজীবী মো. মোজাম্মেল হক। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. সাহাবুদ্দীন খান (লার্জ)।















