জাকির হোসেন কয়েছ : লন্ডনে নতুন বছরের শুরুতেই ছুরিকাঘাতে ৪ যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এর মধ্যে তিনজন নববর্ষ অনুষ্ঠানে ছুরিকাঘাত হয়ে মৃত্যু বরন করে। অন্য যুবককেও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ছুরিকাঘাতের ঘটনায় আরেক যুবককে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এনফিল্ডের হত্যাকান্ডের ঘটনায় ৫পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।
ছুরিকাঘাতের ঘটনাগুলি ঘটে ওয়েস্টহামে, টুলসি হিলে, ওল্ড স্ট্রিটে। এতে ১৭ থেকে ২০ বছর বয়সী যুবকেরা ছুরিকাঘাতে নিহত হয়। পুলিশ তাদের নিকট আত্মীয়কে জানিয়েছে। গত বছর (২০১৭সালে) লন্ডনে ছুরিকাঘাতে ৮০জনের মৃত্যু হয়।















