ওয়ানবাংলানিউজ: দক্ষিন সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান আজিজুল আম্বিয়া আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় ৫ঘটিকায় সিলেট ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না–রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার নামাজের জানাযা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।
দাউদপুর ইউনিয়নের সিকন্দপুর গ্রামে জন্মগ্রহনকারী আম্বিয়া আশির দশকে সিলেটের রাজনৈতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। তিনি সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
লন্ডনে বসবাসরত মরহুমের ছোট ভাই এহসানুল মৌলা সকলের নিকট তার রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করেছেন।















