বড়দিনে শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া

556

ঢাকা সংবাদদাতা: খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়‌দিন উপল‌ক্ষে সম্প্রদা‌য়ের বিশিষ্ট নাগ‌রিক‌দের সঙ্গে শু‌ভেচ্ছা বি‌নিময় কর‌বেন বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া।আগামী শ‌নিবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারস‌নের গুলশান রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে এ শু‌ভেচ্ছা বি‌নিময় অনু‌ষ্ঠানের কথা রয়েছে।

বৃহস্পতিবার রাতে বিএন‌পি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল ক‌বির খান এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন। তিনি জানান, শুভেচ্ছা বিনিময়কালে দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।