ব্র্যাডফোর্ডে হা*মলার শিকার কাউন্সিলর ইবরার আলী,গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি…

2

সাইফ হাসান: যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে ভয়াবহ ছুরি*কাঘাতে গুরুতর জ*খম হয়েছেন স্থানীয় এক কাউন্সিলর। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে ওয়েস্ট ইয়র্কশায়ারের ম্যানস স্ট্রিটে এই হা*মলার ঘটনা ঘটে। গুরুতর আ*হত অবস্থায় ৫২ বছর বয়সী ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় হ*ত্যাচেষ্টার সন্দেহে ৩২ বছর বয়সী এক যুবককে গ্রে*প্তার করেছে পুলিশ।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, সকাল ১১টা ৪ মিনিটের দিকে ম্যানস স্ট্রিটে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে এমন খবর পেয়ে জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে ছুটে যায়। আহত ৫২ বছর বয়সী ওই ব্যক্তি ব্র্যাডফোর্ড মুর ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর ইবরার আলী বলে জানা গেছে।

ব্র্যাডফোর্ড মুর এলাকার লিবারেল ডেমোক্র্যাট কাউন্সিলর রিয়াজ আহমেদ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে হামলার শিকার ব্যক্তি তার সহকর্মী কাউন্সিলর ইবরার আলী।

এদিকে ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, হত্যাচেষ্টার সন্দেহে ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ব্র্যাডফোর্ড সিআইডি বর্তমানে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

#যুক্তরাজ্য #ব্র্যাডফোর্ড #আন্তর্জাতিকসংবাদ #aknews #onebanglanews