সাইফ হাসান: যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সিনাগগে হা*মলার ঘটনায় হেকতম ওমর আলী হাকিম নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। ২০২৫ সালের ২ অক্টোবরের ওই মর্মান্তিক ঘটনায় দুজন নিহত হয়েছিলেন। কাউন্টার টেরোরিজম পুলিশ জানিয়েছে, স*ন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য গোপন রাখার দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে। শুক্রবার তাকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, সালফোর্ডের হায়ার ব্রোটন এলাকার বাসিন্দা ৪৯ বছর বয়সী হেকতম ওমর আলী হাকিমের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। হিটন পার্ক হিব্রু কনগ্রিগেশন সিনাগগে জিহাদ আল-শামি নামের এক ব্যক্তির চালানো হামলায় দুজন নিহত হওয়ার ঘটনায় এটিই প্রথম সরাসরি অভিযোগ। ওই ঘটনার সময় পুলিশের গুলিতে হামলাকারী নিজেও নিহত হয়েছিল।
কাউন্টার টেরোরিজম পুলিশিং নর্থ ওয়েস্টের সহকারী চিফ কনস্টেবল রব পটস জানান, তদন্তের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি। নিহতদের পরিবার ও বেঁচে যাওয়া সবার পাশে পুলিশ রয়েছে এবং ঘটনার পেছনের পুরো রহস্য উন্মোচনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এর আগে গত জুলাই মাসে মোহাম্মদ বশির নামের ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে হামলাকারীর সাথে মিলে সামরিক ঘাঁটিতে হামলার পরিকল্পনার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০২৫ সালের আগস্টে জিহাদ আল-শামিকে নিয়ে অক্সফোর্ডশায়ারের সামরিক ঘাঁটিতে নজরদারি চালাতে গিয়েছিলেন তিনি। ওই ঘটনার কয়েক সপ্তাহ পরেই সিনাগগে হামলা চালানো হয়।
#aknews #onebanglanews #ম্যানচেস্টার #যুক্তরাজ্যসংবাদ #আন্তর্জাতিকসংবাদ















