ভুল তথ্য ও অনলাইন অপব্যবহারের প্রতিবাদ জানিয়ে যুক্তরাজ্যের সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি সামাজিক যোগাযোগমাধ্যম X (সাবেক টুইটার) ব্যবহার বন্ধ করার ঘোষণা দিয়েছেন।
এক্সে দেওয়া শেষ বার্তায় তিনি বলেন, প্ল্যাটফর্মটি এখন অর্থবহ বিতর্কের চেয়ে অপব্যবহার ও ভ্রান্ত তথ্যকে বেশি উৎসাহ দিচ্ছে, যা গণতন্ত্র ও সমাজের জন্য ক্ষতিকর। ন্যান্ডির সঙ্গে সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিভাগও (DCMS) এক্স ত্যাগ করছে। তবে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ইনস্টাগ্রাম, ফেসবুক ও লিংকডইনে সক্রিয় থাকবেন।















