যুক্তরাজ্যে খোলা জানালার সুযোগে বিছানায় বাসা বাঁধল কবুতর

26

যুক্তরাজ্যের লিংকনের বাসিন্দা হলি পার্টন সম্প্রতি নিজের অতিরিক্ত শোবার ঘরে গিয়ে দেখেন, খোলা জানালা দিয়ে ঢুকে একটি কবুতর তার বিছানার ওপর ডালপালা দিয়ে বাসা তৈরি করেছে এবং সেখানে একটি ডিমও পেড়েছে। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন তিনি।

এদিকে, RSPB জানিয়েছে, সক্রিয় পাখির বাসা সরানো আইনত নিষিদ্ধ। যদিও পরে মা কবুতরের কারণে ডিমটি ভেঙে যায়, তবুও হলি জানিয়েছেন, পাখিগুলো চাইলে আবারও সেখানে বাসা বাঁধতে তিনি আপত্তি করবেন না।