লন্ডনে ভুয়া বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়ে ৭৭ হাজার পাউন্ড প্রতারণা

31

লন্ডনের সাউথওয়ার্কের বাসিন্দা ফ্রেডেরিক প্রিস্টলি (৩৪) ফেসবুকে নিজের মালিকানাধীন নয় এমন একটি ফ্ল্যাট ভাড়ার ভুয়া বিজ্ঞাপন দিয়ে অন্তত ৩৪ জনের কাছ থেকে প্রায় ৭৭ হাজার ৪০০ পাউন্ড হাতিয়ে নেওয়ার দায়ে কারাদণ্ড পেয়েছেন।

তিনি ভুক্তভোগীদের কাছে ভুয়া ভাড়ার চুক্তিপত্র পাঠিয়ে অগ্রিম টাকা ও জামানত নিতেন, পরে নানা অজুহাতে চুক্তি বাতিল করতেন। ইননার লন্ডন ক্রাউন কোর্ট তাকে প্রতারণার দায়ে দুই বছর ১১ মাসের কারাদণ্ড দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, এই প্রতারণায় বহু মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক ভোগান্তিরও শিকার হয়েছেন।