নতুন একটি গবেষণায় বলা হয়েছে, দীর্ঘমেয়াদে ওজন কমানোর ওষুধ ব্যবহার করলে হাজার হাজার হাঁটুর অস্ত্রোপচার (knee replacement) এড়ানো সম্ভব হতে পারে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, তিন বছর বা তার বেশি সময় GLP-1 ধরনের ওষুধ যেমন সেমাগ্লুটাইড ও টিরজেপাটাইড গ্রহণ করলে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস রোগীদের অস্ত্রোপচারের প্রয়োজন উল্লেখযোগ্যভাবে কমে যায়।
বিশেষজ্ঞরা জানান, অতিরিক্ত ওজন হাঁটুর জয়েন্টে চাপ বাড়িয়ে আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ায়। গবেষণায় ধারণা করা হয়েছে, এসব ওষুধ ব্যাপকভাবে ব্যবহার হলে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ১৪,৪০০ এবং যুক্তরাজ্যে ১,৫০০-এর বেশি হাঁটুর অস্ত্রোপচার কমানো যেতে পারে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এসব ওষুধ এখনো হাঁটুর আর্থ্রাইটিসের চিকিৎসার জন্য অনুমোদিত নয় এবং শুধুমাত্র ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে ব্যবহার করা উচিত নয়।















