লন্ডনের পশ্চিমাঞ্চলীয় অ্যাকটনে ব্যস্ত সড়কে দিনের আলোতে সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে হর্ন লেনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে ছুরিকাঘাতের জখম নিয়ে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর শারীরিক ক্ষতি ও মাদক সরবরাহের উদ্দেশ্যে রাখার সন্দেহে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। পুলিশ জানিয়েছে, আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।















