ইউরোপে ২০ হাজার ফ্লাইট বাতিলের ঘোষণা

78

বাড়তি জ্বালানি খরচের কারণে ইউরোপে গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। জার্মান বিমান সংস্থা Lufthansa জানিয়েছে, জেট জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় অক্টোবর পর্যন্ত প্রায় ২০ হাজার ফ্লাইট বাতিল করা হবে। ইরান সংঘাতের পর জ্বালানির দাম দ্বিগুণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে British Airways, Ryanair এবং Virgin Atlantic-সহ বেশ কয়েকটি বিমান সংস্থা ইতোমধ্যে ফ্লাইট কমানো ও অতিরিক্ত জ্বালানি সারচার্জ আরোপের পরিকল্পনা করছে। কিছু ক্ষেত্রে ইকোনমি টিকিটে অতিরিক্ত ৫০ পাউন্ড পর্যন্ত চার্জ যোগ করা হয়েছে।

অন্যদিকে ফেরি অপারেটর Brittany Ferries-এর প্রধান ক্রিস্টোফ ম্যাথিউ বিমান সংস্থাগুলোর এই পদক্ষেপকে “অগ্রহণযোগ্য পুঁজিবাদ” বলে সমালোচনা করেছেন।

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি সমস্যা দেখা দিলে ভ্রমণ খাতে আরও বিঘ্ন ঘটতে পারে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি অব্যাহত থাকলে গ্রীষ্মকালীন ছুটিতে ভ্রমণ ব্যয় বাড়তে পারে এবং যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।