সাইফ হাসান: লরিতে লুকিয়ে মানুষ পাচারের অভিযোগে লন্ডনের একটি আদালতে দুই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন। অভিযুক্তরা অভিবাসীদের লরির ট্রেইলারে লুকিয়ে বিপজ্জনকভাবে যুক্তরাজ্যে নিয়ে আসতেন। ন্যাশনাল ক্রাইম এজেন্সি দীর্ঘ তদন্তের পর এই পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করে। তারা পাচার করা মানুষদের বিভিন্ন সাংকেতিক নামে ডাকতেন এবং মোটা অংকের অর্থ হাতিয়ে নিতেন। আগামী জুলাই মাসে এই অপ*রাধীদের সাজা ঘোষণা করা হবে।
দোষী সাব্যস্ত হওয়া দুই ব্যক্তির নাম ডু কুয়াং টা এবং সরফরাজ সরদারজেহি। বার্মিংহাম ক্রাউন কোর্টে জুরি তাদের অপরাধের প্রমাণ পাওয়ায় সোমবার এই রায় দিয়েছেন। ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে, ৩৬ বছর বয়সী ডু কুয়াং টা অর্থ পাচারের সাথেও জড়িত ছিলেন।
এই পাচারকারী চক্রটি লরির পেছনে মানুষ লুকিয়ে ফেরি বা টানেলের মাধ্যমে যুক্তরাজ্যে নিয়ে আসত। অভিবাসীদের প্রথমে বেলজিয়ামের গোপন আস্তানায় রাখা হতো এবং পরে সুযোগ বুঝে লরিতে তোলা হতো। এই বিপজ্জনক যাত্রার জন্য অভিবাসীদের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নেওয়া হতো।
তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তরা নিজেদের মধ্যে কথা বলার সময় বিভিন্ন সাংকেতিক শব্দ ব্যবহার করতেন। তারা অভিবাসীদের ভাইবোন বা মুরগি বলে ডাকতেন এবং পুলিশকে কুকুর বলে সম্বোধন করতেন। এমনকি গাড়িকেও তারা ঘোড়া বলে উল্লেখ করতেন যাতে কেউ তাদের কাজ সম্পর্কে বুঝতে না পারে।
২০২০ সালের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তারা অন্তত ২২ জনকে ১৬ বার পাচার করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এনসিএ-র সিনিয়র কর্মকর্তা ডেভিড কুশওয়ে বলেন, তারা নিজেদের লাভের জন্য মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলেছিলেন। আগামী জুলাই মাসে তাদের চূড়ান্ত কারাদণ্ড দেওয়া হতে পারে।
#humantrafficking #londonnews #ukcrime #aknews #onebanglanews















